ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৮:৪১ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Sunday, April 26, 2026 - 7:18 pm

ফটিকছড়ি প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল ভাঙাদিঘীর পাড় এলাকায় পুকুরে ডুবে সাদিক হোসেন (তাজু) (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে গোসল করতে গিয়ে সে পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত তাজু দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের প্রথম পুত্র। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিশুটি হালকা মানসিক প্রতিবন্ধী ছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে অবস্থানরত বাবা সন্তানের মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।