ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৮:৪১ অপরাহ্ন

শিরোনাম

দীর্ঘ দিনের চিকিৎসার পর মৃত্যুর কাছে হেরে গেল অর্ধশত বয়সী হাতিটি

  • আপডেট: Sunday, April 26, 2026 - 7:18 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিল প্রায় ৬০ বছর বয়সী বন্য হাতিটি। বেশ কয়েকবার বনবিভাগ কর্তৃক চিকিৎসা করলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল হাতিটি।
রবিবার সকালে লোকালয়ে হাতিটিকে মাটিতে শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতিটি সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করে।
বনবিভাগ সূত্রে জানা যায়, হাতিটি দীর্ঘদিন যাবত রানের মধ্যে ক্ষত হয়ে অসুস্থতায় ভুগছিল। এছাড়াও পা ফুলে যাওয়া সহ শরীর দুর্বল হয়ে পড়ে। গত কয়েক সপ্তাহ আগেও বন্যপ্রাণী চিকিৎসকরা এর চিকিৎসা করেছেন।
পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সুবলং রেঞ্জের বন কর্মকর্তাদের নিয়ে তারা ইতোমধ্যে লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। পরবর্তী ময়নাতদন্তের মাধ্যমে চিকিৎসকদের কার্যক্রম শেষ করে হাতিটিকে দাহ করা হবে।