ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

বরকলে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে বিজিবি

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 7:31 pm


বরকল প্রতিনিধি।।

রাঙ্গামাটির বরকল উপজেলায় দুর্গম এলাকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা দিয়েছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। এদিন সকালে ব্যাটালিয়ন সদর এলাকায় টটিনী পোস্ট সংলগ্ন স্থানে ফারুক-ই-আযম (রা.) দাখিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। পরে তিনি মাদ্রাসার জন্য একটি প্রিন্টার মেশিন ও ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা শিক্ষকদের হাতে তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকেরা বিজিবির এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুবিধাবঞ্চিত জনগণও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।