ঢাকা | জুন ২২, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

দীঘিনালায় যুবলীগের দুই নেতা আটক

  • আপডেট: Monday, June 22, 2026 - 9:16 pm

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছোট মেরুং বাজার এলাকার ৩ নম্বর কলোনির মৃত চান মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবলীগের সহসভাপতি হাজাছড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৩০)।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম চলমান রয়েছে।