ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জন যুবক আটক 

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 5:13 pm

এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। 

আটকরা হলেন- ফুল মিয়া ওরফে আপন (৩০),  তৈয়ব আলী (৪০), শাহ আলম (২৮), আ. মান্নান (৩৫),  সুমন হোসেন (২২) ও মো. মাইডেল ওরফে মাইডা (৩২)।

ডিবি পুলিশ জানায়, সোমবার (৪ মে রাত ৮টা ৪০ মিনিটে) আশুলিয়া থানার বুড়িপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুল মিয়া ওরফে আপন ও তৈয়ব আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য ২৫ হাজার ২০০ টাকা) উদ্ধার করা হয়।

অন্যদিকে একইদিন (৫ মে ) রাত সাড়ে বারোটায় আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শাহ আলম, আ. মান্নান এবং সুমন হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০ গ্রাম, আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে এর  আগেও ১টি করে মাদক মামলা রয়েছে।

এদিকে সোমবার (৪ মে)  রাত ১১টা ২৫ মিনিটে সাভার থানার বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. মাইডেল ওরফে মাইডাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।