ঢাকা | জুন ২০, ২০২৬ - ৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি-সহ ৪ নেতার বদলি প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:42 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ বিদ্যুৎ বিভাগের চার নেতার বদলি, হামলা ও মামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের শাখা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬)-এর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ চার নেতাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হামলা ও মামলা দেওয়া হয়েছে। বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ সেক্টরে এখনো কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বদলির আদেশ প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, কবিরুল ইসলাম কবির, আবুল মোয়াছেন, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী হান্নান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম এবং যুববিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।