ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৯:৫১ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • আপডেট: Monday, June 29, 2026 - 6:44 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ধনপাতা বাজার মুখ এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি-এর তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ইফতেখার।

 

চিকিৎসা ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ জনগণের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য দূর-দূরান্ত থেকে বহু মানুষ ক্যাম্পে অংশ নেন।

 

আয়োজক সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।