ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৫:০৫ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে প্রাথমিক বৃত্তি পেল ২১৪ শিক্ষার্থী :: এসএম স্কুল সেরা

  • আপডেট: Monday, July 13, 2026 - 3:03 pm

মিরসরাই প্রতিনিধি।।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে মিরসরাই উপজেলা থেকে ৫ম শ্রেণির প্রাথমিক মেধাবৃত্তি ২০২৫-এর ফলাফল প্রকাশিত হয় রবিবার (১২ জুলাই)। প্রকাশিত উক্ত ফলাফলে ২১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তার মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৩ শিক্ষার্থী।

মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী বলেন, আমাদের পরীক্ষার্থী ছিল সর্বমোট ১,৪৭০ জন। ১০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৮ শিক্ষার্থী বৃত্তি পেয়ে সেরা স্থান অর্জন করেছে মিরসরাই এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কিছমত জাফরাবাদ এবং জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভালো করেছে।

উক্ত মেধাবৃত্তিতে সেরা ফলাফল অর্জনকারী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জরিনা আক্তার বলেন, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া আমাদের শিক্ষার্থীরা যথাক্রমে রিথী করিম, তাওছিয়াত, সাদিকুল, জিহাদ, মুনতাছির, তাছনিমুল, নাফিদা, আদ্রিতা, সাকেরা ও ওয়াসমি। সাধারণ বৃত্তি পেয়েছে তাহমিদ, মুজাহিদ, নাঈমা, আয়েশা, মম, তিশা, ফেরদৌস ও আয়েশা।