ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৪:১৭ অপরাহ্ন

শিরোনাম

গরু জবাইয়ের পক্ষ নিয়ে থালাপতি বিজয়ের জয়

  • আপডেট: Monday, July 13, 2026 - 3:11 pm

আন্তর্জাতিক ডেস্ক।।  ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যে গরু জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞাটি সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করাতে সক্ষম হয়েছে। এই আইনি বিজয় রাজ্যটির মুসলিম সম্প্রদায়ের জন্য স্বস্তিদায়ক হয়েছে, কারণ এর ফলে ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’ অনুযায়ী বয়স ও কর্মক্ষমতা হারানো গরু জবাই করার অধিকার বহাল থাকে।

এর আগে মাদ্রাজ হাইকোর্ট গত মে মাসে ১৯৭৬ সালের একটি আদেশের দোহাই দিয়ে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল, যা বিভিন্ন ধর্মীয় উৎসব ও কোরবানির ক্ষেত্রে বাধার সৃষ্টি করছিল। হাইকোর্টের ওই রায় তামিলনাড়ু রাজ্যের নিজস্ব আইনের পরিপন্থি উল্লেখ করে বিজয়ের সরকার সুপ্রিম কোর্টে আপিল করে।

সর্বোচ্চ আদালত তামিলনাড়ু সরকারের আবেদন আমলে নিয়ে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেন। এতে তামিলনাড়ুতে গরু জবাইয়ে আর বাঁধ থাকলো না।