মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট-খাগড়াছড়ি গাড়ি স্টেশন এলাকায় নির্মল ত্রিপুরা (২২) ও তার সহযোগীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একটি সংঘবদ্ধ চক্র। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন, আলতাফ হোসেন মানিক, নুর আলম ও এনামুল হক নিলয়। তারা সবাই মিরসরাই উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।











