মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ (পিএসসি) কে সংবর্ধনা দিয়েছেন শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুরুতেই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
এসময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং স্টুডেন্ট অফ দা ইয়ার শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।











