ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পিসিসিপির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত  

মো. রা‌সেল মাহমুদ।। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও ৭১ ও ২৪সে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে লংগদু পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

এসময় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীকে শিক্ষা সমগ্রী বিতরন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ সুমন তালুকদার সভাপতিত্বে ও সহ- সভাপতি মোঃ রিয়াজ আহম্মদ সঞ্চালনায় প্রধান অতিথির বক্ত‌ব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুর্শিদ। তিনি ব‌লেন, আমরা শুধু জেলা সদস‌্য হি‌সে‌বে নয় আপনা‌দের ভাই হি‌সে‌বে সবসময় আপনা‌দের পা‌শে থাক‌বো। আমরা চাই আপনা‌দের ম‌ধ্যে থে‌কে ড.ইউনুস তৈ‌রি হোক। আপনা‌দের মধ‌্যে থে‌কে এস এম ফরহাদ তৈ‌রি হোক এবং ২৪ এ গনঅভ্যুত্থানের সকল শহীদ‌দের জন‌্য দোয়া কর‌বেন ও আহত‌দের পা‌শে দারা‌বেন।

প্রধান বক্তা হিসেবে ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের  সদস্য মো. হাবীব আজম.। তিনি বলেন, আমরা জা‌নি পিসি‌সিপি পাহা‌ড়ের পি‌ছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠির জন‌্য কাজ ক‌রে আস‌ছে। বি‌ভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ক‌রে থা‌কেন যেমন ফ্রি বই বিতনণ ,ফ্রি পড়ার সু‌যোগ ক‌রে দেয় ,আ‌র্থিক সহ‌যো‌গিতা সহ সকল মান‌বিক ক‌াজ চা‌লি‌য়ে যাওয়ার জন‌্য আ‌মি পি‌সি‌সি‌পি নেতৃবৃন্দ‌দের আহ্বান জানা‌চ্ছি। সা‌থে আ‌মি সবসময় সামা‌জিক কা‌জে তা‌দের পা‌শে থাকবো। এ বিজয় দিব‌সে সকল শহীদ ও আহত‌দের জন‌্য দোয়া কামনা করছি।

এসময় প্রধান মেহমান হিসেবে ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মাহমুদ,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাংগামাটি জেলা সাধারন সম্পাদক মোঃ খলিল, লংগদু প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি মোঃ জায়েদ বীন খলিল,বাংলাদেশ ছাত্র শিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ সাহেদ আলম ইমন, সহ আরও অনেকে।

সম্পর্কিত