মিয়ানমারের উপকূলে গভীর নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ডেস্ক রিপোর্ট।। উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের উপকূলে থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)) এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে একই এলাকায় অবস্থায় করলেও এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।











