ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পিসিএনপির কেন্দ্রীয় মহাসচিব শেখ আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন

 

নিজস্ব প্রতিবেদক:

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় মহাসচিব হিসেবে শেখ আহমেদ রাজু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের এ দায়িত্ব অর্পণ করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

 

এদিকে নবনিযুক্ত দুই নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল (জালাল)।

 

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নেতৃবৃন্দের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় পিসিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান হবে।

সম্পর্কিত