বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে বৌদ্ধ ধর্মীয় মঙ্গলসূত্র পাঠ
বান্দরবান প্রতিনিধি:
পবিত্রতা, মঙ্গল ও শান্তি কামনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিংয়ের সরকারি বাসভবনে বৌদ্ধ ধর্মীয় মঙ্গলসূত্র, পরিত্রাণ ও কন্মবাচ্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এ ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের (ভান্তে) মাধ্যমে মঙ্গলসূত্র, পরিত্রাণ ও কন্মবাচ্য পাঠ করা হয়। এ সময় চেয়ারম্যান মিজ মাম্যাচিং অষ্টপরিষ্কার, চীবর, কল্পতরু, ছোয়াং, ফলমূল ও মিষ্টান্নসহ বিভিন্ন দানীয় সামগ্রী বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে দান করেন।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চ নু মং, লুসাইমং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও উম্যাসিংসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সবাই বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ, শীল গ্রহণ এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।











