ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ৯:৩০ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

মহালছড়িতে পুলিশের অভিযানে যুবলীগের দুই নেতা আটক

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।।

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী যুবলীগের মাইসছড়ি ইউনিয়ন শাখার দুই নেতাকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মহালছড়ি থানা পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামাল। তিনি মানিকছড়ি মুসলিম পাড়ার বাসিন্দা মোঃ বিলাল হোসেনের ছেলে। অপরজন একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম। তিনি একই এলাকার মোঃ আব্দুল লতিফের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে আটক দুজনের বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত