ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

হামে শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। হামে আক্রান্ত হয়ে দেশে ব্যাপক শিশু মৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে ব্যক্তিগতভাবে এর পূর্ণ দায়ভার নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, হামে শিশু মৃত্যুর দায় তার ব্যক্তিগত, সরকারের নয়। এ ব্যর্থতার জন্য তাকে ফাঁসি দেওয়ার কথাও তিনি অনুষ্ঠানে উল্লেখ করেন।

বিগত সাত মাসে হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা জানান, এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বাজারে প্রচলিত টিকার মান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি এর তীব্র সমালোচনা করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশে ব্যবহৃত হামের টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি ৯২ শতাংশ টিকাই জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। আক্রান্ত শিশুদের একটি বড় অংশই কোনো টিকা নেয়নি বলে তিনি দাবি করেন।

সম্পর্কিত