ঢাকা | নভেম্বর ৪, ২০২৬ - ২:৩৫ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

পুলিশ ক্যাম্প থেকে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্মরত সশস্ত্র উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের (৫২) মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়ির ভেতরে এই ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে এবং তাঁর বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। আশুগঞ্জ সার কারখানার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দলের অন্যতম সদস্য হিসেবে তিনি সেখানে কর্মরত ছিলেন।

ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটির সুনির্দিষ্ট কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

সম্পর্কিত