চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
চট্টগ্রাম ব্যুরো।। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সাংগঠনিক সফরে চট্টগ্রামে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় তিনি বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছলে মাওলানা মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী এমপি, মুহাম্মদ নজরুল ইসলাম ও অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতেই তাঁর এই সফর। এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে, এবং তিনি সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দেশজাতির কল্যাণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।










