ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১:১৭ অপরাহ্ন

শিরোনাম

বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি সি১০০’

আইটি ডেস্ক।। স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের বহুল প্রতীক্ষিত ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের নতুন স্মার্টফোন realme C100 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ডিভাইসটি দেশের বাজারে অবমুক্ত করা হয়। ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের অনবদ্য অভিজ্ঞতা দিতেই এই সেগমেন্টের সেরা ফোন হিসেবে এটি নিয়ে আসা হয়েছে।

নতুন এই ডিভাইসের মূল আকর্ষণ এর সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষম। এতে রয়েছে টানা ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি। আরও দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিভাইসটিতে এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন ব্যবহার করা হয়েছে। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে realme C100 ১.৭ দিন সচল থাকার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং এবং ৪০ ঘণ্টার বেশি সময় ধরে অফিসের কাজ করতে সক্ষম।

উন্নত স্থায়িত্ব বা ডিউরেবিলিটি নিশ্চিত করতে এই ফোনে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে আইপি৬৯ প্রো টেকনোলজির পাশাপাশি ২ মিটার ড্রপ রেজিজট্যান্স ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স প্রযুক্তি রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে হাত থেকে পড়ে যাওয়া বা পানিতে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৮-কোর চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার উভয়টি দিয়েই ডুয়েল-ভিডিও শুটিং করা সম্ভব। এছাড়া, স্মুথ স্ক্রলিং ও অনবদ্য ভিউইং অভিজ্ঞতার জন্য ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

দাম ও আকর্ষণীয় অফার:
গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন—এই তিনটি আকর্ষণীয় রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ডিভাইসটি দেশের বাজারে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিয়েলমি জানিয়েছে, ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে realme C100 কেনার মাধ্যমে ক্রেতারা মোট ৫০,০০,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় পুরষ্কার উপভোগ করতে পারবেন। এই মেয়াদে প্রতিবার স্মার্টফোন কেনার পর ব্যবহারকারীরা লটারির মাধ্যমে ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার অথবা নিশ্চিত ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি জিতে নেওয়ার সুযোগ পাবেন।

সম্পর্কিত