ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লামায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিকসহ আটক ২

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামায় নাসরিন সুলতানা ফুতু (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার প্রেমিকসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হায়দার নাশী অংশাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাসরিন সুলতানা ফুতু ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক গিয়াস উদ্দিনের পাহাড়ে ম্যালেরিয়া গাছের বাগানে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা গাছ থেকে মরদেহ নামিয়ে তার ভাই আলী আজমের বাড়িতে নিয়ে যান।

 

খবর পেয়ে কুমারী ক্যাম্পের ইনচার্জ ও লামা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ও আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের প্রেমিক মো. বেলাল (২০), পিতা মৃত আবু তালেব, এবং তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পর্কিত