ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ৫:১৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক।।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে সারাদেশে শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

নিষেধাজ্ঞা চলাকালে দেশের নির্ধারিত নদ-নদী, উপকূলীয় এলাকা ও ইলিশের প্রজননক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বেচাকেনা বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে নদী ও উপকূলীয় এলাকায় অভিযান ও নজরদারি জোরদার করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, পরিবহন, মজুত বা বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, টানা ২২ দিন মাছ ধরতে না পারায় জেলেদের মধ্যে আর্থিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। নদী ও সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেদের এ সময়ে আয় বন্ধ থাকবে। ফলে পরিবার-পরিজন নিয়ে অনেক জেলেকে কষ্টে পড়তে হতে পারে।

জেলেরা বলছেন, মা ইলিশ রক্ষায় তারা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলবেন। তবে নিষেধাজ্ঞার সময়ে প্রকৃত জেলেদের জন্য সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া জরুরি। এতে তাদের দৈনন্দিন জীবনের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে। এর সুফল ভবিষ্যতে জেলে ও দেশের মৎস্য খাত উভয়ই পাবে।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে জেলে, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত