ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

টাইব্রেকারে লামাকে হারিয়ে ফাইনালে বান্দরবান সদর

 বান্দরবান প্রতিনিধি।।
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে লামা উপজেলা পুরুষ দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে বান্দরবান জেলা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় বান্দরবান সদর উপজেলা ও লামা উপজেলা পুরুষ দল।
নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ০–০ গোলে শেষ হয়। পরে বিজয়ী নির্ধারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল ৪–৩ গোলে লামা উপজেলা পুরুষ দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য বান্দরবান সদর উপজেলা দলের গোলরক্ষক ইমন বড়ুয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। টাইব্রেকারের গুরুত্বপূর্ণ সময়ে দুটি গোল সেভ করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এর মধ্য দিয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ বিভাগের ফাইনালে জায়গা করে নিল বান্দরবান সদর উপজেলা পুরুষ দল।

সম্পর্কিত