ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পানছড়িতে নাগরিক পরিষদের পরিচিতি সভা; ক্যান্টনমেন্ট স্থাপন ও ভূমি দখল বন্ধের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য এলাকায় ভূমি দখলের অভিযোগের প্রতিবাদ জানিয়ে পানছড়ি উপজেলায় একটি ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। একই সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও বক্তব্য দেন তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পানছড়ি উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল খালেকের  সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।

সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় ভূমি দখল নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি পানছড়িতে একটি ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানান তারা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

সভায় খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সদস্যসচিব এরশাদ, পানছড়ি উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেনসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ৮১ সদস্যবিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পানছড়ি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সম্পর্কিত