ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ৯:৪২ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটির বরকলে বিজিবির অভিযানে ২টি ভারতীয় মোটরসাইকেল আটক

  • আপডেট: Thursday, July 23, 2026 - 7:33 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১২ বিজিবির ছোট হরিণা জোনের আওতাধীন ঠেগামুখ বিওপির হাবিলদার জোহরুলের নেতৃত্বে পরিচালিত একটি টহল দল ঠেগামুখ এলাকা থেকে মালিকবিহীন দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

জব্দ করা মোটরসাইকেল দুটি হলো একটি Yamaha FT 150 সিসি এবং একটি KTM 250 সিসি। উদ্ধারকৃত মোটরসাইকেল দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠেগামুখ বাজারঘাট সংলগ্ন রাস্তা দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল দুটি বাংলাদেশে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় অভিযান পরিচালনা করলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল দুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেল দুটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।