ঢাকা | জুন ১৯, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

টাইম স্কোয়ারে ফের গুলি, ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • আপডেট: Friday, June 19, 2026 - 12:11 pm

স্পোর্টস ডেস্ক।। ফুটবল বিশ্বকাপের মধ্যে আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ফের চলল গুলি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে চত্বর। প্রাণভয়ে চর্তুদিকে ছুটতে শুরু করেন পর্যটক ও সাধারণ মানুষজন।

পুলিশ জানিয়েছে, এনবিএ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিক্স-এর বিজয় মিছিল শেষ হওয়ার কিছু পরেই পর পর কয়েক রাউন্ড গুলি চলে। ১৭ বছরের এক তরুণ রক্তাক্ত হয়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কর্মীরা তাড়া করে বন্দুকবাজকে গ্রেফতার করেছে।

কয়েক দিন আগেই নিক্স-এর জয় উদ্‌যাপনের রাতেও এখানে গুলি চলেছিল। ফুটবল বিশ্বকাপ চলায় এই মুহূর্তে ওই এলাকায় ব্যাপক ভিড় রয়েছে। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।