ঢাকা | জুন ১৭, ২০২৬ - ৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:45 am

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক অমর মহাকাব্যের দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের তিন মহাতারকা- লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন তিনজনই।

দিনের সবচেয় বড় ধামাকাটি এসেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের রাতটিকে রাঙালেন তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে।

আর ৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে আগে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার অবিশ্বাস্য রেকর্ড গড়েন তিনি। এই জাদুকরীর হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মোট ১৬ ড়োল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালীন সর্বোচ্চ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর।

এদিকে দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে একাই টানলেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। বোস্টন স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করে দলকে ৪-১ গোলের বিশাল জয় উপকার দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ৫৭তম গোলটি তুলে নিয়ে হালান্ড স্পষ্ট বুঝিয়ে দিলেন, এবার নরওয়ে বিশ্বকাপে কেবল অংশ নিতে আসেনি, দাপট দেখাতে এসেছে।

গ্রুপ ‘আই’ এর আরেক হাইভোল্টেজ ম্যাচের ফ্রান্সকে জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপে। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে এই আসরের প্রথম ম্যাচেই নিজের চেনা রূপ দেখিয়েছেন। প্রতিপক্ষের রক্ষণভাগকে নিজের অতিমানবীয় গতিতে পরাস্থ করে দলের জয়ে অবদান রাখেন এবং বিশ্বমঞ্চে নিজের গোলসংখ্যাকে আরও উঁচুতে নিয়ে গেলেন এই ফরাসি তারকা।