ঢাকা | জুন ৫, ২০২৬ - ২:১৩ অপরাহ্ন

আবারো দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ডুবি, হতাহতের আশঙ্কা 

  • আপডেট: Friday, June 5, 2026 - 11:47 am

নিজস্ব প্রতিবেদক।।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার হওয়া বাসটি এস বি পরিবহনের। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

 

কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ৭ নম্বর ঘাটের পন্টুন এলাকা থেকে পদ্মা নদীতে পড়ে যায়।

 

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় ৭ নম্বর ঘাটের পন্টুন এলাকা থেকে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার আগে বাস থেকে যাত্রী নামানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও দৌলতদিয়া ফেরিঘাটে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হলেও আবারও এমন দুর্ঘটনা ঘটায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।