নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪
বেনাপোল সংবাদদাতা।। যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।











