ঢাকা | মে ২৫, ২০২৬ - ২:৪৭ অপরাহ্ন

শিরোনাম

ব্রাজিল সমর্থন করতে এখন লজ্জা লাগে : হিমি

  • আপডেট: Monday, May 25, 2026 - 1:32 pm

বিনোদন ডেস্ক।। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গেল কয়েক বছর ধরে নাটকের অভিনেত্রী হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। নানামুখী চরিত্রে নিজেকে তিনি প্রকাশ করছেন নিত্য নতুন গল্পে। সেইসব নাটক মন জয় করছে দর্শকের।

অভিনয় ও নাচে বেশ পারদর্শী এই তারকা ফুটবল খেলারও ভক্ত। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ফুটবল নিয়ে খোলামেলা মন্তব্য করে। জানিয়েছেন তার প্রিয় দল ব্রাজিল।

এক সাক্ষাৎকারে হিমি জানান, তিনি শৈশব থেকেই ব্রাজিলের সমর্থক। পরিবারের প্রভাবেই তার এই পছন্দ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। বলতে পারেন, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন, তাই আমিও করি।’

তবে বর্তমান সময়ে এসে নিজের সমর্থন নিয়ে কিছুটা দ্বিধার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।’

হিমির এই মন্তব্য সামাজিকমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া। অনেকে মজাও পাচ্ছেন তার এই বক্তব্যে।