রোয়াংছড়িতে এমপি সাচিং প্রু জেরীর দিনব্যাপী উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
বুধবার (২০ মে ২০২৬) সকালে তিনি রোয়াংছড়ির বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে তিনি রোয়াংছড়ি সদরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন। বিতরণকালে তিনি উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
এরপর রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা তাজমিন আলম তুলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।











