মাদরাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়
ডেস্ক রিপোর্ট।। এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আযহা উপলক্ষে উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। বুধবার (২০ মে) থেকে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা।
আজ মঙ্গলবার (১৯ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাবদ ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৮ মে স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৩১ হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১৯ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।
এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা দেয়া হয়েছে।











