ঢাকা | মে ৪, ২০২৬ - ৯:৩০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, May 4, 2026 - 7:50 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) বেলা ১১টায় উপজেলার রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, থানছি কলেজের প্রভাষক জীতন ত্রিপুরা, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং নারীদের জন্য পরিবহন সুবিধাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতার পাশাপাশি নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে বাজার এলাকার দুই শতাধিক নারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।