ঢাকা | মে ১, ২০২৬ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে শ্রমিক দিবস: অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির আহ্বান

  • আপডেট: Friday, May 1, 2026 - 7:35 pm

মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জোরারগঞ্জ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউচুফ বিন আবু বকর। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির ভিত্তিতে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহজ হবে।
সভায় সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রেদোয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ শাখার আমীর নুরুল হুদা হামিদী।
অনুষ্ঠানে মাওলানা নুরনবী, মোস্তফা জিহাদী, মনজুর আলম সুমন, সফিউল আলম, ডাক্তার এহসানুল হক, শহিদুল ইসলাম, আনোয়ারুল আজীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে একটি র‍্যালি বের করা হয়।