ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

  • আপডেট: Thursday, April 23, 2026 - 6:22 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে, সেই সাথে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। সুস্থ-সবল জাতি গঠনে সুষম খাবারের বিকল্প নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল অং মারমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজের প্রভাষক আবু তালেব।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।