ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ২:০৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ১০২৮ পরীক্ষার্থী

  • আপডেট: Tuesday, April 21, 2026 - 11:00 am

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় সর্বমোট ১ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়সীম বড়ুয়া জানান, উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৯০৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রগুলো হলো— বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়।

অন্যদিকে দাখিল পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় ১২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষার প্রথম দিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত ভিজিল্যান্স টিমের সদস্য প্রভাষক পংকজ দাশ ও প্রভাষক জনি দে কেন্দ্র পরিদর্শন করেন।

প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।