ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে পাহাড় কাটা ও চুরির মামলায় আটক-১

  • আপডেট: Monday, April 20, 2026 - 5:32 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পে-লোডার চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল হাই প্রকাশ হাইসাব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সকালে মানিকছড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাইসাব উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা ফজর আলীর ছেলে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং চুরির মামলায় তাকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।