ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১০:২৩ পূর্বাহ্ন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

  • আপডেট: Friday, April 17, 2026 - 8:26 am

ডেস্ক রিপোর্ট।। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ তরেন তিনি।

এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি ম্যালেরিয়াসহ অন্যান্য জটিলতায় ভুগছিলেন।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।