ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 16, 2026 - 11:25 pm

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।।

বাংলা নতুন বছর উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ৮ নং ওয়ার্ডে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলা ও বলি খেলা।

স্থানীয়ভাবে মরহুম আবুল কাশেম স্মৃতি নামে পরিচিত এ মেলা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শুরু হয়েছে, শেষ হবে রাতে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবুল কাশেম স্মৃতির সদস্য সচিব এম এ হোসাইন সাবরিন চৌধুরী এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ নুরুল আলম।

এ মেলার মূল আকর্ষণ বলি খেলা। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে খেলায় প্রতিযোগিতা করার জন্য কুস্তিগীররা অংশগ্রহণ করে। এই খেলাটি প্রধানত বলীর শারীরিক শক্তি ও কুস্তি কৌশল প্রদর্শনের একটি লোকজ প্রতিযোগিতা। খেলা দেখার জন্য এলাকার বিভিন্ন স্থান থেকে লোকজনের সমাগম ঘটেছে।

এছাড়াও মেলায় মূলত গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির শিল্প, বাঁশ-বেতের সামগ্রী, ছোটদের খেলনা সামগ্রী, কাঁচের চুড়ি, আলতা, পাউডার, খেলনা (মাটির পুতুল, ঘুড়ি) ও চিরুনিসহ ঘর সাজানোর জিনিসপত্র এবং কদমা, বাতাসা, মুড়কি, মুড়ি, জিলাপি, নিমকি ও চানাচুর ইত্যাদি দৃষ্টিগোচর হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সেলিম খাঁন, এস এম পেয়ার আলী, মোহাম্মদ মনোয়ার হোসেন, এম মুছা সিকদার, লন্ডনী ফরিদ, সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেন খোকন ও সদস্যবৃন্দ।