ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

বৈসাবি ও নববর্ষের আনন্দে পাহাড়ে সম্প্রীতির সুর: হাবীব আজম

  • আপডেট: Sunday, April 12, 2026 - 7:46 pm

আহমদ বিলাল খান।।

‘বৈসাবি ও বাংলা নববর্ষের এই উৎসবমুখর পরিবেশে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় হোক’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বৈসাবি ও বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে তিনি জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের জন্য গর্বের বিষয়। বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান; ভিন্ন ভিন্ন নামে উদযাপিত হলেও এসব উৎসবের মূল চেতনা এক ও অভিন্ন, আর তা হলো আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। বৈসাবির রঙিন আয়োজন পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পুরাতন বছরের সকল গ্লানি ও জরা দূর করে নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। বৈসাবি ও বাংলা নববর্ষের এই মিলনমেলা পার্বত্য অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে আনন্দ ও উৎসবের আবহ ছড়িয়ে দিক; এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মো. হাবীব আজম তাঁর বক্তব্যে পার্বত্য এলাকার কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব উৎসব কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং ঐতিহ্য ও আধুনিকতার এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন, যা ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের শেকড় সম্পর্কে সচেতন করে তোলে।

তিনি সকলকে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।