ঢাকা | এপ্রিল ৪, ২০২৬ - ৯:০১ অপরাহ্ন

কেরাণীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, April 4, 2026 - 5:50 pm

নিজস্ব প্রতিবেদক।। ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, একটি টিনশেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।