ঢাকা | এপ্রিল ৩, ২০২৬ - ৮:৪২ অপরাহ্ন

শিরোনাম

নির্মম হত্যাকাণ্ডের শিকার উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন ড. শফিকুল ইসলাম মাসুদ 

  • আপডেট: Friday, April 3, 2026 - 5:16 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে আলোচিত নির্মম হত্যাকাণ্ডের শিকার উজ্জ্বল কর্মকারের পরিবারের পামেলা দাড়িয়েছে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

আ শুক্রবার (৩ এপ্রিল)  বেলা সাড়ে ১১টার দিকে ড. মাসুদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নিহত উজ্জল কর্মকারের বাসায় যান। সেখানে ভিডিও কলে উজ্জল কর্মকারের চতুর্থ শ্রেনীতে পড়া একমাত্র মেয়ে এবং তার সহধর্মিণীর সাথে কথা বলে খোঁজখবর নেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দেন।

এ সময় তিনি নিহতের কন্যার লেখাপড়া এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুয়ায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন।

উজ্জ্বল কর্মকারের মেয়ে অঙ্কিতা বলেন, আমাদের এই শোকের মাঝে মাসুদ আঙ্কেল খোঁজ নিয়েছেন, আমার দায়িত্ব নিয়েছেন আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ।

স্ত্রী মিনা রানী দাস বলেন, স্যার তার প্রতিনিধি দল পাঠিয়েছে। তাদের মাধ্যমে ভিডিও কলে কথা বলেছি। তিনি আমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। একইসঙ্গে আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির আশ্বাসও দিয়েছেন আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই বিপদে তিনি দাড়িয়েছেন, এটা আমি কখনো ভুলবো না।

প্রসঙ্গত গত মঙ্গলবার বিকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় উজ্জ্বল কর্মকারকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায়  পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলো। এরমধ্যে সংসদ সদস্য শফিকুল মাসুদের হাত বাড়িয়ে দেয়ার পরিবারটি বেঁচে থাকার স্বপ্ন দেখছে।

স্থানীয়রা উজ্জ্বল কর্মকার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। একইসঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।