ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৬:১৭ অপরাহ্ন

শিরোনাম

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট: Thursday, March 26, 2026 - 2:32 pm

মো. আক্তার হোসেন, ভোলা।। বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

‎দিবসটি উপলক্ষে সকালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক পরিবেশনা উপস্থাপন করে।

‎এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকলের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও জাগ্রত করার আহ্বান জানানো হয়।