বরকলে ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
বরকল প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং বরকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ মার্চ সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ২নং বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বরকল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ, সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বরকল উপজেলার আহ্বায়ক মোঃ মাসুদ করিম, বরকল উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ২নং বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুন শিকদার, বরকল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবুল চাকমা, বরকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ, বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস।
এছাড়াও এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন বরকল বাজার জামে মসজিদের খতিব ও ইমাম।











