ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতি

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

নিজস্ব প্রতিবেদক।। ঢাকার ধামরাইয়ে একটি দোতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার কিষাণ নগর এলাকায় এ ঘটনায় দগ্ধ হন বাদশা মিয়া ও তার স্ত্রী সুমনা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগে থেকেই রান্নাঘরে গ্যাস জমে থাকায় চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে আগুনে পুড়ে গুরুতর আহত হন তারা। ক্ষতিগ্রস্ত হয় ঘরের অবকাঠামোও।

দ্রুত উদ্ধার করে ওই দম্পতিকে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

সুমনার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। আর তার স্বামী বাদশা মিয়ার শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

সম্পর্কিত