ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার 

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 7:14 pm

নিজস্ব প্রতিবেদক।। টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো– শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

জানা যায়,  গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করা হয়। পরে এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করে বিশ্বিবদ্যালয় প্রশাসন। ওই তদন্ত কমিটি বহিষ্কৃত তিন শিক্ষার্থীর ঘটনার সঙ্গে সম্পৃক্ত খুজে পায়। ফলে তাদের বহিষ্কার করা হয়।