মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক।। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টা থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ মির্জা আব্বাস, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আবদুল মঈন খান, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ মো. শরীফুল আলম।
সিলেট-৪ আরিফুল হক চৌধুরী, লক্ষ্মীপুর-৩ আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। টাঙ্গাইল-৫ সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২ মীর শাহে আলম, পটুয়াখালী-৩ নুরুল হক নুর, বরিশাল-১ এমপি জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ এমপি ববি হাজ্জাজ, জামালপুর-১ রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি, নাটোর-১ সংসদ সদস্য ফারজানা শারমিন, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম রিতা, নেত্রকোনা -১ কায়সার কামাল, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু, ঝিনাইদহ-১ মো. আসাদুজ্জামান, রাঙ্গামাটির দীপেন দেওয়ান। নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, ঢাকা-১০ শেখ রবিউল আলম, টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম।











