শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক।। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এ আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। বিএনপির পক্ষ থেকে এ অনুষ্ঠানকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।











