ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেট: Monday, February 16, 2026 - 4:29 pm

নিজস্ব প্রতিবেদক।। পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।

 

পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্ত ক্রেতাদের।

নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। এবার পণ্যমূল্য বাড়ার প্রবণতা না থাকায় কিছুটা স্বস্তির কথা বলছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলছেন, বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারাদেশে সাড়ে ৪শ’ ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি।

পণ্যের মূল্য তালিকা অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। কিন্তু ট্রাক সেল থেকে কিনলে একই পরিমাণ তেলের জন্য গুনতে হবে ২৩০ টাকা। একইভাবে চিনি ও ডালে কেজিপ্রতি ১০ টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে ট্রাক সেলে।