ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৩:০৬ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

বিয়ে নিয়ে মন্তব্য: সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

আদালত প্রতিবেদক।। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার বাদী হয়ে মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলাম ধর্ম অবমননার অভিযোগে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলার আবেদন করি। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হলো মানুষের মৌলিক অধিকার। ‘বিবাহ’ হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কোরআনে সুরা নিসার ৩নং আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন।

অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) এপ্লিকেশন এক্ট, ১৯৩৭’ ধারা (২) অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক-এর ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হয় সেক্ষেত্রে ইসলামী শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই।

আরও বলা হয়, সানজিদা ইসলাম তুলি ইসলামে বিয়ে ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলামদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

সম্পর্কিত